শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৯৬৬ বার পঠিত

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনী শাখা কার্যালয় থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তার অর্থ মৃত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

এ কার্যক্রমের আওতায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য গাংনী বাজার পাড়ার হাজী সমসের আলীর ছেলে মরহুম আখতারুজ্জামান ও চৌগাছা গ্রামের মরহুম শামসুল হকের পরিবারের হাতে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের গাংনীর শাখা কার্যালয়ের উপদেষ্টা মাহবুবুর রহমান স্বপন, সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সদস্য আজমুল রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo