শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে ট্রাকটরের চাপায় পা হারালেন প্রতিবন্ধী এক বৃদ্ধ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১০৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ট্রাকটরের চাপায় পা হারালেন আব্দুল মান্নান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধ। শনিবার (০১ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নান গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের মৃত আদালত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় আবু সাঈদ জানান, বৃদ্ধ আব্দুল মান্নান পাকা সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া- মেহেরপুর মহাসড়কে কুষ্টিয়ার দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাটি বহনকারী ট্রাকটর নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ আব্দুল মান্নানকে ধাক্কা দেয়। ট্রাকটরের ধাক্কায় পাকা রাস্তার উপরে লুটিয়ে পড়লে ট্রাকটরের চাকা তার ডান পায়ের উপর দিয়ে চলে যায় ফলে ডান পায়ের হাঁটুর নীচে পায়ের কিছু অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে পারলেও ড্রাইভার সুকৌশলে ট্রাকটরটিকে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা প্রতিবন্ধী বৃদ্ধ আব্দুল মান্নানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে মুমুর্ষূ অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo