বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন

গাংনীতে পৃথক অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১০৩৫ বার পঠিত
অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আজগর আলী (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। কারাদন্ডপ্রাপ্ত আজগর আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কোলা গ্রামের আবুবক্কর আলীর ছেলে।
অন্য দিকে দুপুর ১২ টার উপজেলার হিন্দা গ্রামের মাঠে ভেকু দিয়ে অবৈধ ভাবে পুকুর খনন করে মাটি উত্তোলনে দোষ স্বীকার করায় নাজমুল আলম খোকন মেম্বারের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম জানান, সরকারী নির্দেশনা অমান্য করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে দোষ স্বীকার করায় আজগর আলী নামের এক ব্যক্তিতে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এসময় উত্তোলনকৃত বালু ও দুই শ্যালো মেসিনযুক্ত ড্রেজার মেশিন জব্দ করে ষোলটাকা ইউপি চেয়ারম্যান এর জিম্বায় রাখা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হয়েছে।
অন্যদিকে হিন্দা গ্রামের নাজমুল আলম খোকন মেম্বারের নিকট থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করার দোষ স্বীকার করায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo