রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৩৪৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে লাভলু হোসেন (৪০) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের শালদহ গ্রামের নওদা মসজিদ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। লাভলু হোসেন শালদহ গ্রামের লালু হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়পুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সারগিদুল ইসলাম জানান, লাভলু হোসেন দুপুরে গোসল করার সময় বাড়ির বৈদ্যুতিক পাম্পে পানি না পেয়ে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য পাম্পের নিকটে যায়। এ সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবির হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo