বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৭৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে লিজা আক্তার শান্তা (১৭) নামের এক শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি গ্রামের গোসাইডুবি পাড়ায় এ ঘটনা ঘটে। শান্তা করমদি গ্রামের প্রবাসী (বাহরাইন) জালাল উদ্দিনের মেয়ে। সে চলতি বছর করমদি মাধ্যমিক বিদ্যালয় থেকে (২০২২ সালে) এসএসসি পরীক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানান, শান্তা রাতের কোন এক সময় বিষ পান করেছে। বিষ পানের বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুর আলম শান্তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শান্তার বড় চাচা আঃ রশিদ জানান, ব্যবসায়ী কাজে তিনি বাইরে ছিলেন। শান্তার মৃত্যুর খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে এসেছেন তিনি। তার জানামতে বাড়িতে কোন ঝামেলা হয়নি। কেন শান্তা এমন কাজ করেছে তা জানা সম্ভব হয়নি।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলার করমদি গ্রামে এক শিক্ষার্থী আত্মহত্যার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo