শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাংনীতে মোটরসাইকেলের সাথে বাই- সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত-৩

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৯১৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের সাথে বাই-সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক, আরোহী ও বাই সাইকেল চালক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামে মজিরুল ইসলামের বাড়ির সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের আবু বক্কর এর ছেলে মিরাজুল ইসলাম (১৯) একই গ্রামের শমসের আলীর ছেলে মফিজুর রহমান (২০) ও মেহেরপুরের গাংনী পৌর এলাকা চৌগাছা গ্রামের খোকন আলীর ছেলে ফিরোজুল ইসলাম (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজুল ইসলাম দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে সাহারবাটি দিক থেকে আঁকাবাঁকাভাবে বেপরোয়া গতিতে গাংনীর দিকে আসছিল। পথিমধ্যে চৌগাছা গ্রামের মজিরুল ইসলামের বাড়ির সামনে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাই-সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে পাকা রাস্তায় ছিটকে পড়ে সকলে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। মোটরসাইকেল চালক ও আরোহীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo