রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে শোকাবহ ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৭৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে শোকাবহ ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেল আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

প্রধান অতিথি বলেন, আগস্ট মাস একটি শোকাবহ মাস। ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু’র ৪৭ তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস। এ দিবসটি যাতে যথাযথ মর্যাদায় পালিত হয় সে বিষয়ে তিনি  বিস্তারিত আলোচনা ও বিভিন্ন কর্মসুচির দিনক্ষণ ঠিক করে সিদ্ধান্ত গ্রহণ করেন।

সাবেক ছাত্রলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু,  বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, সাবেক ছাত্রলীগ নেতা শাহিদুজ্জামান শিপু প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo