শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

গাংনীতে ৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক-৪

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ২০৭০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৫৬ বোতল ফেনসিডিলসহ ৪ জন যুবককে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার চোখতোলা নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪), একই গ্রামের বাবুল আক্তারের ছেলে আব্দুর রহমান ওরফে লায়েছ (২০), গাংনী মহিলা কলেজ পাড়ার আমজাদ হোসেনের ছেলে শ্যামল হোসেন (২২) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের হোসেন মালিথার ছেলে রাকিবুল ইসলাম (২৪).

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, উপজেলার চোখতোলা নামক স্থানে মাদক দ্রব্য নিয়ে কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এস আই নুর ইসলাম, এস আই নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ০৪ জন যুবককে ৫৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।

আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫, তারিখঃ ০৮/০৬/২০২২

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo