রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১০১৫ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৬ ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পৌর এলাকা হাসপাতাল বাজার ও  হেমায়েতপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ওষুধ ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

জরিমানা প্রদানকারী ওষুধ ব্যবসায়ীরা হলেন- গাংনী হাসপাতাল বাজারের ওষুধ ব্যবসায়ী মহিবুল ইসলাম এর নিকট থেকে ২ হাজার ৫ শত টাকা, নজরুল ইসলাম ১ হাজার ৫ শত টাকা, গোলাম মোস্তফা ৫ শত টাকা, হেমায়েতপুর বাজারের হেলাল উদ্দিন ৫ হাজার টাকা, শামসুল আলম-১ হাজার টাকা এবং শমসের আলীর নিকট থেকে ১ হাজার টাকাসহ মোট ৬ জনের নিকট থেকে ১১ হাজার ৫ শত টাকা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১৯৪০ সালের ১৮(গ) এর ২৭ ধারা মোতাবেক ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের নিকট থেকে মোট ১১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo