শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গাংনীর তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে বোমা সদৃশ ২টি বস্তু উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১০৯৬ বার পঠিত
মেহেরপুরের গাংনী উপজেলার ০২ নম্বর তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের গ্রিলের পাশ থেকে এ বস্তু দুটি উদ্ধার করা হয়।
৪ নম্বর ওয়ার্ড রামদেবপুর গ্রামের চৌকিদার মনিরুল ইসলামের নিকট থেকে জানা গেছে, রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের ভেতরের অংশে গ্রিলের পাশে একটি টিস্যু শপিং ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি এ বিষয়টি স্থানীয় লোকজন ও তার কর্মকর্তাকে জানান। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম বস্তু দুটিকে উদ্ধার করে  বালতির  পানিতে ডুবিয়ে নিয়ে যায়।
তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে বিষয়টি তিনি শুনেছেন। কে বা কাহারা এ ঘটনা ঘটাতে পারে বলে আপনি মনে করেন ? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তিনি জানেন না। তবে নির্বাচনকে সামনে রেখে ভয়-ভীতি দেখানোর উদ্দেশ্যে কেহ এ ধরনের কাজ করতে পারে বলে যে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।
এ বিষয়ে গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ বিল্ডিংয়ের পিছন দিক থেকে লাল টিপ দিয়ে জড়ানো বোমা সদৃশ দুইটা বস্তু কে বা কাহারা রেখে গেছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে বস্তুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। তবে কে বা কাহারা কি উদ্দেশ্যে এটা রেখে গেছে প্রাথমিকভাবে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo