শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

জিয়াউর রহমান এঁর ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি’র সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৯৩৬ বার পঠিত

মেহেরপুরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩০মে) জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি‘র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি রায়হানুল কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা মহিলা দলের সভাপতি সাইয়েদাতুননেসা নয়ন প্রমুখ।

এছাড়াও সাইফুল ইসলাম, আমিরুল ইসলাম, জুলফিকার আলি ভুট্টো, রুপালি, বেদানা, ফাহিমা সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রয়াতঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাড. গৌতম চক্রবর্তীর জন্য দোয়া কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo