রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মুজিবনগর উপজেলা আ.লীগের সম্মেলনে সভাপতি তোতা ও সাঃ সম্পাদক আজাদ নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৮১৮ বার পঠিত

মুজিবনগর উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রফিকুল ইসলাম তোতা সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার বিকেলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দুদুল।

এর আগে মুজিবনগর কমপ্লেক্স মিলনায়তনে প্রথম অধিবেশনে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

সম্মেলনে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এ সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, কেন্দ্রীয় প্রচার ওপ্রকাশনা উপ কমিটির সদস্য এ এস এম ইমন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদস্য আব্দুস সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo