সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১১৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী মারাত্মকভাবে আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বড় বামন্দি গ্রামের ঈদগাহের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- গোপালনগর গ্রামের কামাল মোল্লার ছেলে সামিউল্লাহ (৩০) ও একই গ্রামের মিনহাজ আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৫).

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিউল্লাহ তার বন্ধু রাকিবুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যোগে বড় বামন্দি গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বড় বামন্দি গ্রামের ঈদগাহের সামনে পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পাখি ভ্যান এর সাথে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়ে। এ সময় ভ্যানের চাকার লোহার সাথে লেগে চালক ও আরোহী দুজনের ডান পা ভেঙে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo