শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৯৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সার আটকে কৃত্রিম সংকট তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় আকরাম হোসেন (৪০) নামের এক সার ব্যবসায়ীর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ আগষ্ট) রাত ৮ টার দিকে উপজেলার বাদিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। আকরাম হোসেন ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।

অভিযানে দন্ডবিধির সার ব্যবসা সংশোধনী আইন ২০১৮ এর ৪ ধারা মোতাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ও উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের এএসআই রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo