বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে খোকন সভাপতি ও মোকলেছুর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৮৮৫ বার পঠিত

দীর্ঘ ১৮বছর পর মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের (ত্রি-বার্ষিক) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। আলোচনা শেষে নির্বাচনের মাধ্যমে রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে পুনরায় সভাপতি ও মোখলেছুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

প্রধান অতিথি বিএম মোজাম্মেল হক আরো বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে পাঠানোর হবে।

এর আগে রোববার (১০ এপ্রিল) বিকেল  ৩টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম অধিবেশনে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য ও সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

প্রধান আলোচক ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

পরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় রাত ৮ টায়। আলোচনা শেষে নির্বাচনের মাধ্যমে রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

নব নির্বাচিত সভাপতি সাহিদুজ্জামান খোকন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা ও  গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেকসহ জেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo