শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ইজিবাইক হারালেন দুই চালক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৫৬ বার পঠিত

মেহেরপুরের অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ইজিবাইক চালক তাদের ইজিবাইক হারিয়েছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে মেহেরপুর পুলিশ লাইন সংলগ্ন সড়কে এ ঘটনাটি ঘটে। ইজিবাইক হারানো চালকরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের মাঠপাড়ার এনায়েত আলীর ছেলে আব্দুল মালেক ওরফে দুলাল (৪৫) ও মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে শিমুল হােসেন (২২)।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চালকদ্বয় প্রতিদিনের ন্যায় ভাড়ায় ইজিবাইক চালানোর উদ্দেশ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে পুলিশ লাইন সড়কের পাশে তাদেরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই সময় তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের ধারণা যাত্রীবেশে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী দলের সদস্যরা ইজিবাইক ভাড়ায় নিয়ে পথিমধ্যে চেতনানাশক ওষুধ খাইয়ে চালকদ্বয়কে সংজ্ঞাহীন করে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন চালকদ্বয়ের জ্ঞান ফিরে আসলে আসল ঘটনা জানা যাবে বলে ধারণা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo