শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৭৬৫ বার পঠিত

আজ শনিবার ( ০১ অক্টোবর) ৩২তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ Rasiiince of older in a changing world’ ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির ’। দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি যথাযথভাবে পালনের অংশ হিসেবে সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এম এ বাসার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের ২৬২টি উপজেলার শতভাগ বয়স্ক ব্যক্তিকে ভাতার আওতাভুক্ত করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে মোট ৫৭ লাখ এক হাজার জন প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া আশ্রয় ও স্বজনহীন প্রবীণদের জন্য আটটি প্রবীণ নিবাস স্থাপনের কাজ চলমান রয়েছে। সরকারের গৃহীত এসব পদক্ষেপ প্রবীণদের কল্যাণে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পর্যায়ক্রমে দেশের সব উপজেলার শত ভাগ প্রবীণ ব্যক্তিদের পরিকল্পিতভাবে বয়স্ক ভাতার আওতায় নিয়ে আসার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা সিভিল সার্জন মোঃ জওয়াহেরুল আলম সিদ্দিকী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo