শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরে ট্রলির ধাক্কায় কৃষক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৪৭ বার পঠিত

মেহেরপুরে ট্রলির ধাক্কায় মুজারুল মন্ডল (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদরের ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুজারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময় মুজারুল মণ্ডল সাইকেল চালিয়ে পিরোজপুর থেকে মেহেরপুর আসছিলেন। পথিমধ্যে মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক ট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলির সাথে ধাক্কা লেগে সাইকেল চালক মুজারুল সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় ট্রলি চালক সটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo