শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১২৬৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ০৭ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলার কাজিপুর গ্রামের পোস্ট অফিস পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো-কুষ্টিয়া সদর উপজেলা কুটিপাড়ার মহিউদ্দিনের ছেলে আক্তারুজ্জামান তুহিন (৩০) ও মিলপাড়ার আব্দুল হাই ওরফে খাজা বাবু’র ছেলে হাবিবুর রহমান ওরফে তূর্য (২৫)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব সঙ্গীয়ফোর্স অভিযান চালিয়ে ০৭ বোতল ফেনসিডিলসহ ০২ ব্যক্তিকে আটক করেন। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo