বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু-১, আহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৮১৪ বার পঠিত

মেহেরপুরে বজ্রপাতে লিটন আলী (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সুজন আলী (৩০) নামে আরো এক কৃষক। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের খামার মাঠে এ ঘটনা ঘটে। নিহত লিটন কুলবাড়িয়া গ্রামের বাসিন্দা পাড়ার শফিউদ্দিনের ছেলে এবং আহত সুজন একই গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২ জন কৃষক বিকেলে শসা তোলার জন্য মাঠে গিয়েছিলেন  এ সময় বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে প্রচন্ড শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতে লিটন ও সুজন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আহত সুজন চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo