বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৬৮৮ বার পঠিত

মেহেরপুরে আইন বহির্ভূতভাবে সয়াবিন তেলের বোতলে উল্লেখিত নির্ধারিত মূল্য মুছে দিয়ে বেশি দামে তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৮ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে মেহেরপুর বড় বাজারে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান দু’টি হলো- মেসার্স নবাব স্টোরের মালিক নবাব আলীর কাছে থেকে ১৫ হাজার টাকা এবং মেসার্স গনি স্টোরের মালিক আব্দুল গনি এর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের মেসার্স নবাব স্টোর এবং মেসার্স গনি স্টোরে পণ্যের তদারকি করা হয়।

এসময় আইন বহির্ভূতভাবে সয়াবিন তেলের বোতলে উল্লেখিত নির্ধারিত মূল্য মুছে দিয়ে বেশি দামে তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান দু’টিকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo