বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৮০০ বার পঠিত

মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১০ হজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার (০২ নভেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি চারচারা বাজারস্থ দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তাদের দোষ স্বীকার করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ব্যবসায়ী প্রতিষ্ঠান দু’টি হলো- মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক সাগরকে ৮ হাজার টাকা এবং মেসার্স ফেরদৌস স্টোরের মালিক ফেরদৌস এর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনীর সাহারবাটি বাজার এলাকায় দুটি প্রতিষ্ঠানকে চিনিসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করা হয়।

এসময় মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে প্রচুর মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠান দু’টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১০ টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান দু’টিকে মনিটরিং করে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির মেহেরপুর জেলা সহকারী পরিচালক সজল আহমেদ। জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।

অভিযানের শেষ দিকে মেয়াদোত্তীর্ণ জব্দকৃত পন্যগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo