মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১১৭৫ বার পঠিত

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার বিকেলের দিকে সদর উপজেলার মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বিএডিসি খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার সাদিকুর রহমানের ছেলে। সেই সাথে সাইফ আব্দুল্লাহ (২৬) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত সাইফ আব্দুল্লাহ গাংনী উপজেলার হিন্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাইফ আব্দুল্লাহ চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে আমঝুপি বিএডিসি খামারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আব্দুর রহমান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজনেই গুরুতর আহত হয়। এসময় উভয়ের মোটর সাইকেল দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর -২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়। আহত সাইফ আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo