শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক গাংনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৭২৬ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে সড়ক দুর্ঘটনায় আসিম (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার শালিকা- রাধাকান্তপুর গ্রামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আসিম মেহেরপুর সদর উপজেলার দঃ শালিকা গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে ও স্থানীয় শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, সন্ধ্যার দিকে আসিম মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে হরিরামপুর- দারিয়াপুর সড়কের শালিকা- রাধাকান্তপুর গ্রামের মাঝামাঝি স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo