সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৯৬১ বার পঠিত

মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ সোহাগ ভুইমালি (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর বুড়িপোতা সড়কের মাঝামাঝি স্থান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধারসহ একটি মোটর সাইকেল জব্দ করা হয়। সোহাগ ভুইমালি মেহেরপুরের মালোপাড়ার রাম ভুইমালির ছেলে।

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম মেহেরপুর সদর উপজেলা যাদবপুর বুড়িপোতার মাঝামাঝি ইটভাটার কাছে অভিযান চালায়। অভিযানে সহযোগী হৃদয় বাসফোড় পালিয়ে গেলেও সোহাগ ভুইমালিকে আটক করেন। এসময় সোহাগের নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধারসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক হৃদয়সহ দুই জনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo