শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৬৭৪ বার পঠিত

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইায়ারুল ইসলাম, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, গান নিয়ে পৌরসভার মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, পিপি পল্লব ভট্টাচার্য।

এ সময় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী, শামীম আরা হীরা, শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহ জামান, আনারুল ইসলাম, সেলিম রেজা, মতিউর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পার্ঘ অর্পণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo