শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

মেহেরপুর পৌর আওয়ামীলীগের সম্মলনে ইকবাল হোসেন বুলবুল সভাপতি ও খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৯৭৯ বার পঠিত

দীর্ঘ ১৮ বছর পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মলনে ইকবাল হোসেন বুলবুল সভাপতি ও খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার রাত ১০ টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

এর আগে বিকাল ৪ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম মোজাম্মেল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর ২ ( গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo