বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদুকের অভিযান

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৩৮ বার পঠিত

মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে দুদুকের একটি দল মেহেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেহেরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঝাড়ুদারের পকেটে ৭৪ হাজার ৬শ ১৪ টাকা ও সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের টেবিলের ড্রয়ারে আরো ৭৬ হাজার টাকা পাওয়া গেছে। তবে ৭৬ হাজার টাকা সরকারি টাকা বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলাম।
এসময় সাব-রেজিস্ট্রার অফিসের ঝড়ুদারের পকেট যে উদ্ধার করা হয়েছেে সে টাকার বিষয়ে জানতে চাইলে রেজাউল হক দুদককে জানান, সাব-রেজিস্ট্রার শফিকুল ইসলামের নির্দেশে রেজিস্ট্রি অফিসের মহুরীদের কাছ থেকে এ টাকা গ্রহণ করা হয়েছে। মেহেরপুর জেলা সাব-রেজিস্টার অফিসে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ ছিল। সেই অভিযোগের ধারাবাহিকতায় দুদক এ অভিযান পরিচালনা করে।দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া জেলার সমন্বিত অফিসের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, অবৈধ অর্থ লেনদেনের খবর পেয়ে আমরা অভিযান চালায়। তিনি আরো বলেন, আমরা এখানে যা পেয়েছি তা লিখিতভাবে জানানো হবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo