শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে গাংনী পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করা হবে জাকির, কেন্দ্রীয় যুবলীগ নেতা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ১০২৭ বার পঠিত

গাংনী অফিসঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকিরুল ইসলাম জাকির বলেছেন, যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা হবে। পৌর ও উপজেলার যুবলীগের সকল ইউনিট নৌকা বিজয়ে কাজ করে চলেছে। আওয়ামী লীগের সাথে সমন্বয় রেখে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছে যুবলীগ। ভোটের মাঠে যুবলীগের সরব উপস্থিতি এবং যুবলীগের বলিষ্ঠ নেতৃত্বে নৌকার বিজয় সুনিশ্চিত করা হবে।
আজ শুক্রবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে কেন্দ্রীয় যুবলীগের সদস্যের আগমন উপলক্ষে সংবর্ধণা ও সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা বিপ্লব হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পাশা, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, যুবলীগ নেতা রিন্টু, জাহাঙ্গীর আলম, ইন্টুরাজসহ যুবলীগ ও সাবেক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo