শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মুজিবনগরে আলমকে কুপিয়ে হত্যা 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৭৬ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগর উপজেলাধীন বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামে আলম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে আলম হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আলম হোসেন তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার তারানগর গ্রামে দুর্বৃত্তের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে এমন সংবাদ পেয়ে তিনি সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলম হোসেন নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, আলম হোসেনকে বাম পাশের চোয়াল ও ঘাড়ে এবং কপালের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

হত্যার আসল রহস্য উদঘাটনে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo