সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন আকবর গ্রেফতার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৯৫৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী দমন আইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজানুল হক ইমনের দায়ের করা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জীবন আকবরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবন আকবর শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজানুল হক ইমনের দায়ের করা সন্ত্রাস বিরোধী দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬(২)/১০/১১/১২/১৩ মামলার এজাহার ভুক্ত তিন নম্বর আসামি জীবন আকবরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে তার নিজ বাড়ি শিশিরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা নং-১১, তারিখ ১৯ আগস্ট ২০২৪ ইং

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে বিকেলে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo