মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১০২৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ আগষ্ট ২০২১) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের উদ্দেশ্যে সরকারি নির্দেশনা পাশাপাশি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, গাংনী ইটভাটা সমিতির সভাপতি এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানাসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তোফায়েল হোসেন
(মেহেরপুর বিশেষ প্রতিনিধি)
০১৭৪৩-৬১৩৭৮৯
০৯/০৮/২০২১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo