সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন পালন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১০২০ বার পঠিত

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র নেতা কর্মীরা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

প্রতীকী অনশন পালন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লায়লা আরজুমান বানু

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাওসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, সদস্য-সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদ বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য-সচিব শাকিলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo