রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মনোনিত হয়েছেন মেহেরপুরের আব্দুস সালাম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১০১৪ বার পঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসাবে মনোনীত হয়েছেন মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান মিয়া ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত পত্রে নির্বাহী সদস্য হিসাবে মনোনীত করেছেন তাকে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সদস্য আব্দুস সালামকে সর্বোচ্চ নীতিনির্ধারনী সংসদ নির্বাহী সদস্য পদে মনোনীত করেছেন। শর্ত থাকে যে, গঠনতন্ত্রের কলাম ৭ মোতাবেক সব ধরনের শর্ত মেনে চলতে হবে। তা নাহলে গঠনতন্ত্রের কলাম ৭ পরিপন্থি বলে গন্য হবে। উল্লেখ থাকে যে, গঠনতন্ত্রের কলাম ৫ এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে আপনাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল। গঠনতন্ত্রর কলাম ১ (ভূমিকা) আপনার হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। আরো শর্ত থাকে যে, কলাম ১ হতে ১৬ পর্যন্ত সকল বিধিমালা ধারা মেনে বিভাগ ও জেলা সহ সকল কমিটি পরিচালনা করার জন্য পরামর্শ দিতে হবে। সকল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে থেকে তাদের সব সমস্যা সমাধান এবং মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায্য দাবী আদায়ের জন্য সোচ্ছার থাকতে হবে। সামাজিক উন্নয়নে আপনার সক্রিয় ভূমিকা পালন একান্ত ভাবে কামনা করছি। প্রতি মাসের ৫ তারিখ এর মধ্যে সংগঠনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করতে হবে। সংগঠনের পোষ্টার, লিফলেট, ভিজিটিং কার্ড সহ সকল প্রচার পরে বঙ্গবন্ধুর ছবি সহ লাল সবুজ রং হতে হবে। bmss পেইজে লাইক করে ও শেয়ার করে যুক্ত থাকুন মানব সেবায় এগিয়ে আসুন। বীর মুক্তিযোদ্ধার সন্তান আপনার জীবনের সর্বত্র উন্নতি ও মঙ্গল কামনা করছি।

এবিষয়ে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তাকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসাবে মনোনীত করায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রতিষ্ঠাতা সভাপতি সোলাইমান মিয়া ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ভাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo