শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০০০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (০৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পীরতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুন্ডু, এস আই বিশ্বজিৎ সরকার ও এএসআই আহসান হাবীব অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেন। আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে‌ গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo