সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে শ্যামপুরে হেরোইনসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৯০২ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে হেরোইনসহ আইনদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ মে) দুপুর আড়াই টার দিকে উপজেলার শ্যামপুর কলমিজল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ০২ (দুই) গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। সময় একটি মোবাইল জব্দ করা হয়। আটককৃত আইনদ্দিন সদর উপজেলার কালিগাংনী গ্রামের আঃ সাত্তারের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু ও এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আইন উদ্দিন নামের এক ব্যক্তিকে ০২ (দুই) গ্রাম হেরোইনসহ আটক করেন। এ সময় একটি মোবাইল জব্দ করা হয়।  আটককৃত আইনউদ্দিনের বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo