মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

গাংনীর কৃষক খলিল হত্যা মামলার তিন আসামী গ্রেপ্তার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১০৯৪ বার পঠিত

লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোটভাইয়ের লাঠির আঘাতে নিহত কৃষক খলিল হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-৬ ঝিনাইদহের একটি টীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিহত খলিলের ভগ্নিপতি আবু বকর (৫৫), তার স্ত্রী আজিমন নেছা (৪৫) ও ছেলে সজীব (১৯)। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হলে পুলিশ আসামীদরকে মেহেরপুর আদালতে সোপর্দ করেন।

জানা গেছে, গত সোমবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই হবিবর রহমান, ভগ্নিপতি আবু বক্কর, বোন আজিমন নেতা ও ভাগ্নে সজীব খলিলকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় খলিলের মৃত্যু হলে তার স্ত্রী আশুরা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নম্বর-১৩। তারিখঃ ২৩/০৫/২০২২ ।  হত্যা মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টীম তিন আসামীকে পোড়াদহ থেকে গ্রেপ্তার করে গাংনী থানায় হস্তান্তর করেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনজন আসামিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo