শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

গাংনীতে অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে চম্পট

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৮৮০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিপ্লব হোসেন (২৩) নামের এক যুবক অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছে মোটরসাইকেল গ্যারেজ মালিক। শনিবার (২৮ মে) বিকেল তিন টার দিকে গাংনী হাসপাতাল বাজারে আনোয়ার হোসেনের গ্যারেজে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে গাংনী থানা পুলিশ। বিপ্লব হোসেন উপজেলার রুয়েরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দিলাল এর ছেলে।

গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ মালিক আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার বিকেল তিনটার দিকে রুয়েরকান্দি গ্রামের বিপ্লব হোসেন নামের এক যুবক মোটরসাইকেল কেনার জন্য তার গ্যারেজে আসে। গ্যারেজে থাকা নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি গাড়িটি দেখে তার পছন্দ হয়। উভয়ের মধ্যে আলোচনা ও দর কষাকষির এক পর্যায়ে এক লক্ষ ২৫ হাজার টাকা মোটরসাইকেলটির দরদাম চূড়ান্ত হয়।

ক্রেতা বিপ্লব হোসেন গাড়িটি একটু চোড়ে দেখার প্রস্তাব রাখে। গ্যারেজ মালিক আনোয়ার হোসেন সরল মনে চাবিটি বিপ্লবের হাতে দেয়। বিপ্লব গাড়িটি চালিয়ে গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে রওনা দিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে বিপ্লব ও তার পিতা-মাতার নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ থেকে প্রতারণা করে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ মাঠে নেমেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo