শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১১৪২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে শারমিন আক্তার (৩৩) নামের এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে উপজেলার বড় বামন্দি গ্রামে এ ঘটনা ঘটে। শারমিন আক্তার বড় বামন্দি গ্রামের সৌদি প্রবাসী আরও দল হকের স্ত্রী ও উপজেলার রায়পুর গ্রামের গঞ্জের আলীর মেয়ে।

স্থানীয় জাহাঙ্গীর আলম জানান, শারমিন আক্তারের বাড়ির চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। ছোট মেয়ে লামিয়াকে নিয়ে তার বসবাস। তার একটি ছেলে সেও গত দুই মাস আগে কাজের সুবাদে সৌদি আরবে তার পিতার কাছে গেছে। ছোট মেয়েটির কান্নাকাটিতে স্থানীয়রা বিকেল তিনটার দিকে তার বাড়িতে যায়। শারমিন আক্তারকে গোসল খানার মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo