মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

গাংনীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ১০১৪ বার পঠিত

অবৈধভাবে পুকুর খনন ও পাকা রাস্তায় মাটি ফেলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ সৃষ্টি করায় মেহেরপুরের গাংনীতে ওবায়দুল্লাহ ও শামীম রেজা নামের দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ( ৩১মে) বেলা ১১ টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা ও চিতলা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর গ্রামের এরশাদ আলীর ছেলে ওবায়দুল্লাহকে ১০ হাজার টাকা এবং গাংনী উপজেলার চিতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামীম রেজাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে পুকুর খনন করে মাটি উত্তোলন ও পাকা রাস্তায় মাটি পড়ে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগের সৃষ্টি হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোষী ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করেন। ফলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ সালের ৫৯ নম্বর আইনে এ জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের হাকিম মৌসুমী খানম।
মোবাইল কোর্ট পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo