মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

গাংনীতে কৃষকের সেচ পাম্প পোড়ানোর চেষ্টা, থানায় জিডি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৮৪১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হাফিজুর রহমান মঙ্গল ৫৫) নামের এক কৃষকের সেচ পাম্প পুড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০২ জুন) উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মঙ্গল চাঁদপুর গ্রামের মরহুম রেজাউল হকের ছেলে।

কৃষক মঙ্গল জানান, প্রায় ২০-৩০ বছর আগে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় কর্তৃক জাতীয় ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (গভীর নলকূপ (DTW) পূর্ণবাসন) এর আওতাধীন একটি সেচ স্কিম গ্রহণ করেন। এই স্কিমের আওতায় ১৫০ বিঘা জমিতে চাষাবাদ হয়ে আসছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কাহারা তার গভীর নলকূপের পাম্পটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি গভীর নলকূপ পাম্প ঘরের দরজা খুলে ঘটনাটি বুঝতে পারেন। এ বিষয়ে তিনি গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নম্মর ০৬ তারিখঃ ০২/০৬/২০২২ ইং।
উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসারের দপ্তরে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান ভুক্তভোগী কৃষক।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo