শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু সিসিটিভি থাকলেও থামছে না চুরি: গাংনী উপজেলা পরিষদে আবার মোটরসাইকেল উধাও মানিকদিয়ার ইতিহাসে উজ্জ্বল তিন প্রজন্ম রমজান আলী বিশ্বাসের হাত ধরে শুরু, আজও উন্নয়নের ধারায় একরামুল হক তাজু মেহেরপুরে খাল খনন কাজের উদ্বোধন মেহেরপুরে মাদকবিরোধী অভিযান, বসতঘর থেকে নিষিদ্ধ সিরাপ জব্দ গাংনীতে হিজড়া সম্প্রদায়ে দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ২ তেল সরবরাহ স্বাভাবিক ও খোলা তেল বিক্রি বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন গাংনীতে ট্রলি উল্টে পা বিচ্ছিন্ন, ঢাকা নেওয়ার পথে শ্রমিকের মৃত্যু গাংনী বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা গাংনীতে ট্রলি উল্টে পা হারালেন নির্মাণ শ্রমিক, আহত আরও ৬

গাংনীতে প্রতিপক্ষের আঘাতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৯৩৫ বার পঠিত

সরকারী আশ্রায়ন প্রকল্পের ঘর প্রাপ্ত অসহায় দুস্থ পরিবারের সদস্য ফজলুল হক (৪২) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী জমিনা খাতুন (২৬) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়া গ্রামে। শুক্রবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

আহত ফজলুল হক জানান, প্রায় এক বছর আগে তিনি সরকারী আশ্রায়ন প্রকল্পের একটি ঘর পেয়েছেন। ঘর পাওয়ার পর থেকেই স্থানীয় সফর উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৪৪), সহোদর ভাই আলমগীর হোসেন, নিজাম উদ্দিনের ছেলে আনারুল ইসলাম (৩৯) ও সহোদর ভাই কামাল হোসেন (৪৭) তার সাথে তুচ্ছ ঘটনায় ঝগড়া-বিবাদ করে থাকে। প্রায় ২০-২৫ বছর ব্যবহার হয়ে আসা যাতায়াতের রাস্তাটি গত কয়েকদিন আগে পাকা প্রাচীর তুলে বন্ধ করে দেয় প্রতিপক্ষরা। পরে আমার বাড়ির পিছন দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করার চেষ্টা চালায়। বাধা দিলে আমাকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে। ঠেকাতে গেলে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও কিল-ঘুষি ও পেটে লাথি মেরে আহত করে এবং নজরুল ইসলামের ছেলে ফিরোজ (২১) বিচুলি গাঁদা ভাঙ্গাসহ আমার টিউবওয়েলটি ভেঙে নিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। প্রতিপক্ষদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo