শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বিজয়ী হলেন আবুল হাসেম

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৭৩২ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন  চশমা মার্কা প্রতীকের প্রার্থী আবুল হাসেম।

তিনি পেয়েছেন ১৫ হাজার ৩শ’ ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুবলীগ নেতা নিসান সাবের মাইক মার্কা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫শ’ ৬৮ ভোট।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার।

উপ-নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯ হাজার ৯শ’ ৮৩ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২৪ হাজার ৪শ’ ৭৯ জন।

উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এছাড়া সাবেক ছাত্রলীগ নেতা শামীম উদ্দীন টিউবওয়েল মার্কা প্রতীকে ৩ হাজার ৬শ’ ৩০ ভোট ও আলফাজ হোসেন তালা মার্কা প্রতীকে পেয়েছেন ৯শ’ ৭৭ ভোট।

উপ-নির্বাচনে ১১.৬৫ ভাগ ভোট পোল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে আবুল হাশেম উপ-নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তুরের নেতা কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠণের নেতা কর্মীরাসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম উক্ত পদ থেকে পদত্যাগ করায় এই পদটি শুন্য হলে নির্বাচন কমিশন তফশীল ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo