মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

মেহেরপুরে বজ্রপাতে নিহত-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৮৯৫ বার পঠিত

মেহেরপুরে ক্ষেতে কৃষিকাজ করার জন্য মাঠে যাওয়ার পথে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার উজলপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সুন্নত আলী ওই গ্রামের বকুল মন্ডলের ছেলে।

মেহেরপুর সদর থানা ওসি মেজবাহ (ভারপ্রাপ্ত) বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, কৃষক সুন্নত আলী আজ সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে মাঠে রওনা হন। পথিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি চাঁতালের মাঠে একটি কদম গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত সুন্নত আলীর শরীরে আঘাত হানলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo