রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৬৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার (৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামাল এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সভাকক্ষে এসে সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ও তাঁর পরিবারের যাঁরা ১৫ আগষ্টের কালরাত্রিতে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাতসহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট  ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার হয়ে শাহাদাতবরণ করেন তিনি। নির্মম ওই হত্যাকাণ্ডের প্রথম শিকার হন শহীদ শেখ কামাল। ২০২১ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে। সরকারের ‘ক’ শ্রেণিভুক্তি দিবস হিসেবে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর ‘শেখ কামালের জন্মবার্ষিকী’ রাষ্ট্রীয়ভাবে পালনের প্রজ্ঞাপন জারি করা হয়। এরই ধারাবাহিকতায় দিবসটি আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এঁর প্রতিনিধি মনিরুজ্জামান আতু প্রমুখ।

এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo