মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রীকে গালি দেওয়া সেই আবু তালেব ডিবি পুলিশের হাতে আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৮৫ বার পঠিত

তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ফেসবুক লাইভে এসে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় আবু তালেব নামের এক ব্যক্তিকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সহগোলপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আবু তালেব উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম হাটপাড়ার হারুন উর রশিদ এর ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, দেশে তেলের দাম বৃদ্ধি হওয়ায় গত শনিবার (৬ আগষ্ট) আবু তালেব তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে যা রাষ্ট্রদ্রোহী অপরাধের শামিল।

এ ঘটনার পর পরই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটকের চেষ্টা চলছিল এবং আবু তালেব গা ঢাকা দিয়ে ছিলেন। পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সহগলপুর গ্রাম থেকে তাকে ডিবি পুলিশের একটি টিম আটক করেন।

আটককৃত আবু তালেব এর বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo