সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

নিখোঁজের একদিন পর মুজিবনগরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৫৮ বার পঠিত

মেহেরপুরের মুজিবনগরে একটি পুকুর থেকে নিয়াজ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শিবপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে ভাসমান লাশটিকে উদ্ধার কর হয়। নিয়াজ উদ্দিন পাশের গ্রামের মৃত মিস্ট মন্ডলের ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, বৃদ্ধ নিয়াজ উদ্দিন মন্ডল গতকাল বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ওই দিন বিকেলে এলাকায় মাইকিং করে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় এক গৃহিণী শিবপুর কেন্দ্রীয় মসজিদের পুকুরপাড়ে ময়লা ফেলতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়রা লাশটিকে নিখোঁজ হওয়া নিয়াজ উদ্দিনের বলে শনাক্ত করেন।

মানসিক প্রতিবন্ধী নিয়াজ উদ্দিন পুকুরপাড়ে থাকা মাচা থেকে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যেতে পারে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ  (ওসি) মেহেদী রাসেল বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর  সঠিক কারণ জানা যাবে। ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে বৃদ্ধের লাশটি হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo