রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত চেক বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬৩৫ বার পঠিত

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ত্রান তহবিল হতে প্রাপ্ত চেক অসুস্থ রোগী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য এমপি সাহিদুজ্জামান খােকন-এর থানারােডস্থ বাসভবনে আনুষ্ঠানিক ভাবে এ চেক বিতরণ করা হয়।

উপজেলার ধানখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী আজগর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খােকন।

এ কার্যক্রমের আওতায় ৮ জনের মধ্যে ৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর চেক পেয়ে বেজায় খুশি হয়েছেন উপজেলার আটপাড়া গ্রামের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আমিরুল ইসলাম (ড্রাইভার),  কাবরান আলী, মনিরুল ইসলাম, হোসনেয়ারা খাতুন, শান্তা বেগম, মাজেদুল ইসলামসহ প্রত্যেকে। উপকারভোগীরা মহান আল্লাহর কাছে এমপি সাহিদুজ্জামান খোকন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনায় প্রাণ খুলে দোয়া করেছেন।

এ সময় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মকলেছ, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, বামন্দী ইউপি সদস্য ভাষাণীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo