রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৯৩০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ৪০ বোতল ফেনসিডিলসহ আমানুল ইসলাম (২৭) নামে এক ফেনসিডিল কারবারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে পীরতলা তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আমানুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের পশ্চিমপাড়ার জামশেদ আলীর ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ জহির রায়হানের নেতৃত্বে  টহল ডিউটি করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পীরতলা পশ্চিমপাড়া তিন রাস্তার মোড়ে অবৈধ ফেনসিডিল নিয়ে এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই জহির রায়হান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার পীরতলা তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ আমানুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

আটককৃত আমানুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo