বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১০১২ বার পঠিত

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুনসুর আলী (৫১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়। কয়েদি মনসুর আলী নরসিংদী জেলার রায়পুর উপজেলার আজিজপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেহেরপুরের বিজ্ঞ আদালতে দায়েরকৃত বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা মামলার আসামি মুনসুর আলীকে ১২ নভেম্বর নরসিংদী পুলিশ গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শেষে ২২ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরন করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তিনি শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়লে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

মেহেরপুর সিভিল সার্জন জওয়াহেরুল আলম জানান, মেহেরপুর জেলা কারা কর্তৃপক্ষ অসুস্থ (শ্বাসকষ্ট উপসর্গ) অবস্থায় হাজতী আসামি মুনসুর আলীকে দুপুর ১২ টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo